ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মনপুরা লেকে অতিথি পাখির আগমন ও বিচরণের উপযোগী পরিবেশ তৈরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল থেকে লেক ও তৎসংলগ্ন এলাকায় সংস্কারকাজ শুরু হয়।

সরেজমিন ঘুরে দেখা যায়, ভেকু মেশিন দিয়ে লেকের পাড় ও তলদেশ পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে লেকে রাখা হয়েছে টোপাপানা এবং পাখির বসার জন্য পর্যাপ্ত মাঁচা।

লেক সংস্কার শেষ হলে এটি পাখির জন্য আরও অনুকূল পরিবেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)–এর নেতারা।

পাখির নির্বিঘ্ন বিচরণ নিশ্চিত করতে লেকের সামনের অংশে সতর্কীকরণ ব্যানার টানানো হয়েছে। একই সঙ্গে মনপুরায় বহিরাগতদের আড্ডা নিয়ন্ত্রণে নিরাপত্তা শাখা থেকে নিয়মিত তদারকি চলছে বলে জাকসু নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

জাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে যেন পাখি আসার মৌসুমে মনপুরায় চড়ুইভাতি বা অন্য কোনো আয়োজনে যেন উচ্চশব্দের সাউন্ড বক্স ব্যবহার না করা হয়।

সংস্কার কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)–এর সহ–সাধারণ সম্পাদক (এজিএস) আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক মোঃ সাফায়েত মীর, কার্যকরী সদস্য ফাবলিহা জাহান এবং মওলানা ভাসানী হলের এজিএস রাকিব হাসান।

সংস্কারকাজ পরিদর্শন শেষে জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক মোঃ সাফায়েত মীর বলেন, “অতিথি পাখির আগমনের আগেই মনপুরা লেককে তাদের উপযোগী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, পাখিরা যেন নির্বিঘ্নে এখানে বিচরণ করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্যের ধারা সমুন্নত থাকে।”

জনপ্রিয়

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্রদলের হামলা

পাখির জন্য উপযোগী পরিবেশ তৈরিতে জাকসুর উদ্যোগে মনপুরা লেকের সংস্কার কাজ শুরু

প্রকাশিত ১২:৪৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫