ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

বাড়লো গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনসীমা, আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২৮৯ বার পঠিত

২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এখন আগামী ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এর আগে আবেদন প্রক্রিয়া ২৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলার কথা ছিল।

বুধবার (২৪ ডিসেম্বর) GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কোর কমিটির সচিব ও ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বর রাত ৮টায় অনলাইনে (জুম মিটিংয়ের মাধ্যমে) অনুষ্ঠিত GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কোর কমিটির (উপাচার্যবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের চতুর্থ সভায় সর্বসম্মতিক্রমে আবেদন সময় বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত করা যাবে।

উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ, ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে।

জনপ্রিয়

ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস

বাড়লো গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনসীমা, আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত

প্রকাশিত ১১:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫