ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ Logo পাবিপ্রবিতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ইনকিলাব মঞ্চের কর্মসূচি Logo কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন Logo কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জকসুর স্বাগত মিছিল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮:৫৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৯ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে স্বাগত মিছিলের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু)।

আজ ১৮ ফেব্রুয়ারি (বুধবার) বাদ মাগরিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

এময় ‘আহলান সাহলান,মাহে রমাদান’,রমজানের পবিত্রতা রক্ষা করো,করতে হবে’ নারায়ে ‘তাকবির,আল্লাহু আকবার’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে অংশ নেওয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইয়ামিন হোসেন বলেন,পবিত্র রমজানের মাস মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নেয়ামত। রমজানের আমেজকে বাড়িয়ে দিতে জকসু স্বাগত মিছিলের উদ্যোগ গ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, রমজানকে কেন্দ্র করে সকল প্রকার কালোবাজারির হাত থেকে বাজারকে রক্ষা করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। রমজানে শিক্ষার্থীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য জবি প্রশাসনকে কার্যকরী ভূমিকা রাখতে হবে।

জিএস আব্দুল আলিম আরিফ বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আরও একটি রমজান আমাদেরকে উপহার দিয়েছেন। উপস্থিত সকলের নিকট আহ্বান,আপনারা সকলেই রমজানের পবিত্রতা রক্ষা করুন। পাশাপাশি নবগঠিত সরকারের নিকট অনুরোধ,আপনারা সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার নিয়ন্ত্রিত করুন,দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করুন।

স্বাগত মিছিলে আরও উপস্থিত ছিলেন জকসুর এজিএস মাসুদ রানা,মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক নুর নবী,সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

জনপ্রিয়

বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জকসুর স্বাগত মিছিল

প্রকাশিত ০৮:৫৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬