ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

‘প্রতিবন্ধী’ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন চালু করলো জাকসু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)’র সহযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিটি বাসে করে নির্দিষ্ট আসন সংখ্যা সংরক্ষণ ও ডেডিকেটেড রিকশার সার্ভিস চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে পরিবহন অফিসের প্রধান ও জাকসুর প্রতিনিধিদের উপস্থিতিতে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমানের সঞ্চালনায় উপস্থিত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা ও জাকসুর নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ইতিহাস বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম আনন্দ প্রকাশ করে বলেন, ” বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টুডেন্ট বাসে ৪টি করে আসন সংরক্ষিত করার পাশাপাশি ৩টি অটোরিকশা সার্ভিস নিশ্চিত করায় আমরা আনন্দিত।”

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য আব্যশক সেবার দাবী জানিয়ে সুমাইয়া ইয়াহিয়া বলেন, “বর্ষার আগে ক্যাম্পাসের রাস্তাগুলো দ্রুত মেরামত করতে হবে এবং বাস ও রিকশাগুলো হুইলচেয়ার ব্যবহারকারী শিক্ষার্থীদের জন্য এক্সেসিবল করতে হবে। পাশাপাশি র‍্যাম্পসংযুক্ত একটি ডেডিকেটেড অটোরিকশার ব্যবস্থা নিশ্চিত করলে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।”

জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, “জাকসুর পক্ষ থেকে আমরা সহজ ও বাধাহীন যাতায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য। সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের সঙ্গে সমন্বয় করে আমরা বাসে নির্দিষ্ট আসন সংরক্ষণ, বিশেষ সেবার ব্যবস্থা এবং পরিবহন খাতকে আরও আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতেও যাতায়াতসহ শিক্ষার্থীদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে জাকসু ধারাবাহিকভাবে কাজ করে যাবে।”

পরিবহন সেবা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ” আজ থেকে আমরা বাসে তাদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণ কার্যক্রম শুরু করেছি এবং পরিবহন সেবাকে আধুনিক করতে সব গাড়িতে জিপিএস ট্র্যাকার স্থাপনের উদ্যোগ নিয়েছি, যাতে শিক্ষার্থীরা সহজেই গাড়ির অবস্থান জানতে পারে।”

“জাকসু প্রতিনিধিদের সহযোগিতায় আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান করছি এবং ভবিষ্যতেও একাডেমিক ও যাতায়াতসহ সব ক্ষেত্রে সেবার মান উন্নয়নে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে” বলেও আশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি Shift Voice of Change Campaign–এর উদ্যোগে আমরা একটি গুরুত্বপূর্ণ Awareness Building & Accessible Campus নির্মাণ বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি, বাসে আসন সংকট এবং ক্যাম্পাসের অ্যাক্সেসিবিলিটি সমস্যাগুলো দৃঢ়ভাবে উপস্থাপন করে। যেখানে তাদের ক্যাম্পেন ছিল “কাউকে পেছনে না ফেলে একটি সহনশীল ও অ্যাক্সেসিবল ক্যাম্পাস গড়ে তোলা।”

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

‘প্রতিবন্ধী’ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন চালু করলো জাকসু

প্রকাশিত ০৮:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬