ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা

জাবিতে রমজানজুড়ে ছাত্রদল নেতার উদ্যোগে ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রম

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের জন্য ‘ফ্রি নুরানী তাজবিদসহ সহীহ কোরআন শিক্ষা’ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল মসজিদে আনুষ্ঠানিকভাবে এই কোরআন শিক্ষা কার্যক্রমের সূচনা হয়। কোর্সটি পরিচালনা করছেন সংশ্লিষ্ট হলের ইমাম ও খতিব হাফেজ কারী মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম বলেন, “পবিত্র কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবনবিধান ও হেদায়েতের পথপ্রদর্শক। এই মহিমান্বিত মাসে আত্মশুদ্ধি অর্জন ও আমলের মান বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শেখার এই সুযোগ কাজে লাগাতে আমি বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, ১লা রমজান থেকে শুরু হওয়া এই শিক্ষা কার্যক্রম চলবে ২২শে রমজান পর্যন্ত। প্রতিদিন বাদ আসর শহীদ রফিক-জব্বার হল মসজিদে নির্ধারিত সময়ে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

জাবিতে রমজানজুড়ে ছাত্রদল নেতার উদ্যোগে ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রম

প্রকাশিত ১১:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬