ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ Logo পাবিপ্রবিতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ইনকিলাব মঞ্চের কর্মসূচি Logo কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন Logo কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’

জবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জুনায়েদ-রাফি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি এক বছরের জন্য গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম জোরদার ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী জুনাইদ হোসাইন রায়িন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. রাফিউল আজাদ রাফি।

তাছাড়া কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন, সহ-সভাপতি আরিফুল ইসলাম(আরিফ) ও আব্দুল্লাহ আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ ও আব্দুল্লাহ আল মাহমুদ( গাজী), সাংগঠনিক সম্পাদক আকরাম খান,দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম।

নিজের অনুভূতি প্রকাশ করে নতুন কমিটির সভাপতি জুনাইদ হোসাইন রায়িন বলেন, প্রথমে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টাগন ও আমার ময়মনসিংহের সকল জবিয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দেওয়া দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করব। আমার প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের কল্যানে কাজ করা।

সাধারণ সম্পাদক মো. রাফিউল আজাদ রাফি বলেন, “ময়মনসিংহ জেলা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সেবায় এবং জেলার ঐতিহ্য রক্ষায় কাজ করার যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা। আমরা চাই আমাদের জেলার কোনো শিক্ষার্থী যেন ক্যাম্পাসে এসে নিজেকে একা মনে না করে। শিক্ষার্থীরা যাতে যেকোনো প্রয়োজনে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণকে তাদের সবচেয়ে বড় ভরসাস্থল মনে করে, আমরা সেই লক্ষ্যে কাজ করব।

তিনি আরও বলেন, মেধা ও মননের বিকাশে আমরা সেমিনার ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালার ওপর বিশেষ গুরুত্ব দিব। এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়, বরং ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সেবা করার একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

মাহমুদ/জবি

জনপ্রিয়

বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন

জবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জুনায়েদ-রাফি

প্রকাশিত ১১:৩৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬