ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

সোনাগাজীতে ‘ভাই-বন্ধু স্পোর্টিং ক্লাব’র নতুন কমিটির সভাপতি মুরাদ, সম্পাদক ফরিদ

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘ভাই-বন্ধু স্পোর্টিং ক্লাব’-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মুরাদুর রহমান মুরাদকে সভাপতি এবং শেখ ফরিদ পাটোয়ারিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ক্লাবের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ইরফান আহমদ ফাহিম।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মুনস্টার শাহজাহান এবং সহ-সভাপতি হিসেবে গোলাম সরোয়ার মিল্ক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ, সোহেল, মোঃ নয়ন ও মুন্সী সাগর।

সাংগঠনিক সম্পাদক আতিক হোসেন রাজু এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ রাহিম, মোঃ রাজেল, মোঃ মুন্সী মারুফ, নুর হোসেন মনা ও মোঃ রিফাত দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও দপ্তর সম্পাদক পদে সাইফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক নুর উদ্দিন শামীম, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন, অর্থ সম্পাদক সালেহ আহাম্মদ রুবেল, ক্রীড়া সম্পাদক মোঃ হাসান এবং সহ-ক্রীড়া সম্পাদক পদে মোঃ সাগর নির্বাচিত হয়েছেন।

কার্যকরী কমিটির সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয়েছে— রাসেল, রাহাদ, সুজন, নিরব, মোঃ ওমর, রাসেল, শরিফ, মিরাজ, মহিউদ্দিন, সিহাব, রাজু, রনি, পারভেজ, বিজয়, আরাফাত, আয়ন ও রাকিবের।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, সামাজিক বন্ধন অটুট রাখতে এবং তরুণ প্রজন্মের মানসিক বিকাশে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টংসহ সব ধরনের খেলায় ক্লাবের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হবে। অর্পিত দায়িত্ব পালনে তারা সবার সহযোগিতা কামনা করেন।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা ইরফান আহমদ ফাহিম আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ক্লাবের সদস্যরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে খেলাধুলার মাধ্যমে নিজেদের আত্মিক ও সামাজিক উন্নয়ন ঘটাবে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১লা সেপ্টেম্বর ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই স্লোগানকে সামনে রেখে আমিরাবাদ ইউনিয়নে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।

জনপ্রিয়

নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি

সোনাগাজীতে ‘ভাই-বন্ধু স্পোর্টিং ক্লাব’র নতুন কমিটির সভাপতি মুরাদ, সম্পাদক ফরিদ

প্রকাশিত ১১:০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬