ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা Logo কুবি শিক্ষক অপহরণ মামলায় গ্রেফতার এক, গাড়ি জব্দ Logo ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবি ছাত্রশিবির Logo ছাত্রদল নেতার সকালে পদত্যাগ করে পোস্ট, রাতে জানালেন আইডি হ্যাক ছিলো Logo রাবিস্থ খুলনা জেলা সমিতির নেতৃত্বে ফয়সাল ও মেহেদী Logo সাঁতারে খুলনা এবং অ্যাথলেটিকসে চট্টগ্রাম ও রংপুর বিভাগ চ্যাম্পিয়ন ঢাকা Logo অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট Logo রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় Logo ঈদ উপলক্ষ্যে সব মডেলে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে রিভো Logo হাবিপ্রবিতে দুই হলের সংঘর্ষে আহত সহকারী প্রক্টর

জাবি শিক্ষার্থী শারমিন হত্যার সুষ্ঠু তদন্ত করে খুনির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক-প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত এবং খুনির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা প্রথমে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। সেসব প্ল্যাকার্ডে লেখা ছিল, “বিচার বিচার বিচার চাই, শারমিন হত্যার বিচার চাই”, “জাগো জাগো, ভয় কিসের? বিচার চাই শারমিনের”, “রক্ত ঝরেছে-থামবো না! বিচার ছাড়া-যাবো না”, “হাতে হাত, কণ্ঠ এক – বিচার চাই, নেই কোন ফেক”, “শারমিন ডাকে-শুনো সবাই! ন্যায়ের পথে এগিয়ে যাই”।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

নিহত শারমিন জাহান এর মা ফরিদা ইয়াসমিন কান্না শ্রুত কন্ঠে বলেন, আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি কিন্তু কিভাবে কি হলো সেটা আমি জানি না। আমার মেয়েটাকে যে মারলো বা যারা মারলো এদের শাস্তি আর সুষ্ঠু বিচার যেনো পাই এটাই আমার চাওয়া।

জাকসু সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান তার ভাড়াটিয়া বাসায় স্বামী কর্তৃক নৃশংসভাবে খুন হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হত্যাকাণ্ডের যথেষ্ট আলামত থাকা সত্ত্বেও তার স্বামী ফাহিম ছলচাতুরীর আশ্রয় নিচ্ছেন, জবানবন্দি বার বার পরিবর্তন করছেন। আমরা এই মামলার খুবই তীক্ষ দৃষ্টি রাখছি, মানববন্ধন থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বাহ্যিক কোনো হস্তক্ষেপ এই মামলা কোনোভাবেই যেন বাধাগ্রস্ত করতে না পারে আমরা সেই বার্তা এখান থেকে দিতে চাই এবং সেই জায়গায় সচেষ্ট থাকবো। মামলার কোনো প্রকার ব্যত্যয় ঘটলে আমরা আরও কঠোর আন্দোলনের দিকে যাবো।

লোক-প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হরে কৃষ্ণ কুন্ডু বলেন, দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও আমরা এখন পর্যন্ত সঠিক কারণ কি সেটা আমরা জানি না। বিচারহীনতার সংস্কৃতি আমরা চাই না। বিচারহীনতা চলতে থাকলে অপরাধ প্রবণতা বাড়তে থাকবে এবং আমাদের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের পক্ষে থেকে বিনীত নিবেদন, আপনারা আমাদের সহোযোগিতা করুন, অপরাধীর দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

জনপ্রিয়

ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

জাবি শিক্ষার্থী শারমিন হত্যার সুষ্ঠু তদন্ত করে খুনির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন 

প্রকাশিত ০৪:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬