ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

জাকসুর উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)’র উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরের সামনে জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীরের সঞ্চালনায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এবিষয়ে জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু বলেন,“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একসময় নান্দনিক ক্যাম্পাস হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার কারণে সেই সৌন্দর্য নষ্ট হচ্ছে। এ সমস্যা সমাধানে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের উদ্যোগে দুইদিনব্যাপী পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু করেছি। তবে শুধু উদ্যোগ নয়, সবার সম্মিলিত অংশগ্রহণ, পর্যাপ্ত জনবল ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনাই ক্যাম্পাসকে আগের সৌন্দর্যে ফিরিয়ে আনতে পারে।”

প্রাণিবিদ্যার বিভাগের কীটবিশেষজ্ঞ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, “মশা নিয়ন্ত্রণে আগে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। খোলা ড্রেনের ঢাকনা লাগানো, বন্ধ ড্রেন চালু করা এবং জমে থাকা পানি পরিষ্কার করা জরুরি। এসব কাজ খুব ব্যয়বহুল নয়। ছাত্র, শিক্ষক ও প্রশাসন একসাথে কাজ করলে বিশ্ববিদ্যালয়কে মশা নিয়ন্ত্রণের একটি মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “পরিচ্ছন্নতা কোনো একদিনের আয়োজন নয়, এটি একটি অভ্যাস, এটা আমাদের সবার মধ্যে গড়ে তুলতে হবে। শুধু পরিচ্ছন্নতা কর্মীদের নয়, পরিবেশ নোংরা না করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা যদি নিজেরাই সচেতন হই, তাহলে এই উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় সহযোগিতা করবো এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করবো।”

এসময় তিনি সবার অংশগ্রহণেই এই অভিযান সফলতা কামনা করে দুইদিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন।

এছাড়াও পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, টিএসসির পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন, জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও জাকসুর নেতৃবৃন্দসহ অফিসার-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা

জাকসুর উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা 

প্রকাশিত ০৫:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬