ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নাসরীন জাহানের ‘ফিনিক্স তোমাকে মায়াবাসী’ বইয়ের প্রচ্ছদ উন্মোচন Logo দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর Logo চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা Logo ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’ Logo জার্মান বিমানবন্দরে যাত্রীর স্যুটকেসে মিলল ৯২ বিষাক্ত সাপ ও গিরগিটি Logo বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা বাবুল হোসেন Logo নোবিপ্রবি শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার আহ্বান Logo দেশ চলছে ‘ফরেন ফ্রেন্ডস ক্লাবের শাসনে’: হাসনাত Logo যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় এনবিআর-মন্ত্রণালয়ের কর্মীসহ গ্রেপ্তার ৭ Logo হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ইউনূস

সবুজ ক্যাম্পাস গড়তে কুবির বিজয়-২৪ হলে বৃক্ষরোপণ কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের উদ্যোগে ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে ৪টায় হলের সামনে হল প্রভোস্টের উপস্থিতিতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, হাউজ টিউটর ও হলের আবাসিক শিক্ষার্থীরা।

বিজয় ২৪ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান বলেন, ‘বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। বর্তমানে উপযুক্ত মৌসুম থাকায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে আমরা এ উদ্যোগ বাস্তবায়নে সচেষ্ট। প্রতিবছরের মতো এবারও আমাদের হলে বাৎসরিক বৃক্ষরোপণের পাশাপাশি ‘৩৬শে জুলাই’ স্মরণে ৩৬টি চারা রোপণ করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টির কথা বিবেচনা করে ফলজ গাছকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয়। আমরা যে যেখানেই থাকি না কেন জীবন এবং সমাজ পরিবর্তনের জন্য কমপক্ষে একটা হলেও গাছ লাগানো উচিত। বিজয়-২৪ হলের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই।’

জনপ্রিয়

নাসরীন জাহানের ‘ফিনিক্স তোমাকে মায়াবাসী’ বইয়ের প্রচ্ছদ উন্মোচন

সবুজ ক্যাম্পাস গড়তে কুবির বিজয়-২৪ হলে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত ০৫:৪৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬