ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন জাককানইবির সাবেক অধ্যাপক ড. রশিদুন্ নবী

বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, স্বরলিপিকার ও সংগীতজ্ঞ ড. রশিদুন্ নবী। আগামী ২৩ মে বিকাল ৩টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

বীর মুক্তিযোদ্ধা ড. রশিদুন্ নবী দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে নজরুল গবেষণা, নজরুল-সংগীতের স্বরলিপি সংরক্ষণ ও সংগীতচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ১৯৮০ সাল থেকে তিনি নজরুল গবেষণায় আত্মনিয়োগ করেন। ১৯৮৯ সালে কবি নজরুল ইনস্টিটিউট-এ কর্মজীবন শুরু করার পর ২০০৭ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সংগীত বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি অধ্যাপক (গ্রেড-১) পদে উন্নীত হন এবং ২০২৪ সালের জানুয়ারিতে অবসর গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি সংগীত বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান, দোলনচাঁপা হলের প্রতিষ্ঠাকালীন প্রভোস্ট এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (IQAC)-এর প্রতিষ্ঠাকালীন পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

শিক্ষকতা জীবনে তাঁকে একটি কঠিন সময়ও অতিক্রম করতে হয়। তৎকালীন সরকারের স্থানীয় সংসদ সদস্যের দলীয় এজেন্ডা বাস্তবায়নে অস্বীকৃতি জানানোয় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি ন্যায়বিচার লাভ করেন এবং অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়ে প্রশাসন শেষ পর্যন্ত সেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয়।

ড. রশিদুন্ নবী বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন-এর তালিকাভুক্ত নজরুল-সংগীত শিল্পী ও সংগীত পরিচালক। তিনি সর্বাধিক সংখ্যক নজরুল-সংগীতের সংকলনগ্রন্থ ‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সম্পাদক। এছাড়া নজরুলবিষয়ক গবেষণা, স্বরলিপি ও সম্পাদিত গ্রন্থ মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০-এর অধিক। বিভিন্ন গবেষণা জার্নাল ও গ্রন্থে তাঁর প্রায় অর্ধশত প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

নজরুল গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এর আগে কবি নজরুল ইনস্টিটিউট থেকে ‘নজরুল পুরস্কার ২০১৭’, বাংলাভিশন ফাউন্ডেশন থেকে ‘কবি নজরুল স্মৃতি পদক ২০১৭’, পশ্চিমবঙ্গের চুরুলিয়াস্থ নজরুল একাডেমি থেকে ‘নজরুল পুরস্কার ২০১৮’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ‘নজরুল পদক ২০২৫’সহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা ও সংবর্ধনা লাভ করেছেন।

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন জাককানইবির সাবেক অধ্যাপক ড. রশিদুন্ নবী

প্রকাশিত ০৩:২৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬