ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ফুলেল শুভেচ্ছা না নিয়ে দায়িত্বশীলতার বার্তা দিলেন গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য Logo জুলাইয়ের চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নোবিপ্রবিতে সন্ধ্যা থেকে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ Logo রাবিতে দুই প্রফেসরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম Logo জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন Logo চরভদ্রাসনে সংসদ সদস্য বাবুলের উপস্থিতিতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল সাদাত Logo পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সাইবার বুলিং বিতর্কে জাককানইবি সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত ঘোঘণা প্রশাসনের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে পরিচালিত বিভিন্ন ফেসবুক পেজের অপব্যবহারের কারণে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। এর মধ্যে গত ১১ জুলাই ‘৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬’-এর প্রস্তুতিকালে ক্যাম্পাসে আগত ছয়জন বহিরাগত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর গোপনে জুম করে ভিডিও ধারণ করেন। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাদের তদন্ত কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার ক্ষমা প্রার্থনার ভিডিও বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের এক সদস্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরবর্তীতে ভিডিওটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বহিঃস্থ বিভিন্ন ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এক শিক্ষার্থীর ছবিসহ পোস্ট প্রকাশিত হলে তিনি সাইবার বুলিংয়ের শিকার হন এবং ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পোস্ট অপসারণের অনুরোধ করা হলেও তা করতে বিলম্ব হওয়ায় বিষয়টি আরও বিস্তৃত হয়। এ কারণে বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামকে ঘটনার জন্য “অনেকাংশে দায়ী” বলে উল্লেখ করেছে প্রশাসন।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে সাইবার বুলিং প্রতিরোধ, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাকানইবি সাংবাদিক ফোরামের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ঘটনার অধিকতর তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাইবার বুলিং বিতর্কে জাককানইবি সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত ঘোঘণা প্রশাসনের

প্রকাশিত ০৬:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬