ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান Logo কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিলেন নৈশপ্রহরী Logo পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার Logo ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক Logo কবর খুঁড়ে মিলল প্রাচীন ‘পাথর’, আত্মসাতের অভিযোগে গ্রামে উত্তেজনা Logo বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা Logo বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে মামলা Logo বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল Logo শার্শায় চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা Logo কৃত্রিম হাত ও প্রতিরক্ষা মিসাইল উদ্ভাবনের স্বীকৃতি পাচ্ছেন ববি শিক্ষার্থী সুজন চন্দ্র পাল

বিএটি বাংলাদেশের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) ২০২৪ সালের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দিয়েছে।বৃহস্পতিবার, ২৫শে মার্চ ২০২৫ তারিখে ভার্চুয়াল মাধ্যমে প্রতিষ্ঠানটির ৫২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এই সাধারণ সভায় লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়।

সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে সংবিধিবদ্ধ নিরীক্ষক ও কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগ অনুমোদন দেন।বিএটি বাংলাদেশের চেয়ারম্যান ওয়াইল সাবরার সভাপতিত্বে অনলাইনে এ এজিএম অনুষ্ঠিত হয়। দেশ ও বিদেশ থেকে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা বিএটি বাংলাদেশের এজিএম পোর্টালের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন।

এজিএম -এ পরিচালনা পর্ষদের নির্বাচন এবং প্রতিষ্ঠানের ২০২৪ সালের আর্থিক বিবরণীর অনুমোদন প্রদান করা হয়। ২০২৪ সালে বিএটি বাংলাদেশ মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসেবে জাতীয় রাজস্ব কোষাগারে ৩৪,১৭৩ কোটি টাকা জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম সর্বোচ্চ করদাতায় পরিণত করেছে।

সভায় প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, ও প্রফেসর ডঃ মেলিতা মেহজাবিন; অ-নির্বাহী পরিচালক সিরাজুন নূর চৌধুরী, স্টুয়ার্ট কিড ও ফ্রান্সিসকো তোসো ক্যানেপা এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং, কমার্শিয়াল ডিরেক্টর নুমায়ের আলম ও কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

বিএটি বাংলাদেশের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত ১০:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫