ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo একদিনের জন্য ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর নীলফামারীর লাবনী Logo টাইগার শ্রফ নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন আমির, কেন বদলাল টার্গেট? Logo অস্থিরতা দূর করার উপায় Logo ব্রাজিলের নির্বাচনে লুলার জয়: সামনে বৈরি সংসদ ও বিভক্ত দেশের চ্যালেঞ্জ Logo আরও একবছর অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার Logo ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা-উদ্বেগ, অপসারণের দাবি Logo ‘ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক’ Logo ‘মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাল্যবিয়ে সমাধান নয়’ Logo ‘মিথ্যায়’ ভর করে শাহাদাত মেয়রের দায়িত্বে ছিলেন: এনসিপি Logo এক দিনের জনপ্রতিনিধি হলে শিশুদের জন্য কাজ করতাম

‘স্লিম’ স্মার্টফোন বিষয়ে পুরাতন ধারণা ভেঙে দেবে আসন্ন অপোর ‘এ৫এক্স’

গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও উৎসাহ রয়েছে। আর তাই চায়ের দোকান থেকে শুরু করে প্রযুক্তি বিষয়ক আলোচনা-আড্ডা জমে উঠে গ্যাজেট শপ পর্যন্ত। এসব কথোপকথনের একটা জনপ্রিয় টপিক হচ্ছে- “পাতলা ফোন মানেই, দুর্বল পারফরম্যান্স। অনেক ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ ক্রেতাদের এই ধারণার পক্ষে মত দেন টেক বিষয়ক কিছুটা জানাশোনা থাকা ব্যক্তিরাও। একই ভাবনার প্রতিফলন দেখা যায় বিভিন্ন মোবাইল মার্কেটেও। তবে স্মার্টফোন ব্র্যান্ড অপো’র ‘এ৫এক্স’ খুব শীঘ্রই বাজারে আসবে প্রথাগত এসব ধারণা ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরির জন্যই!

অপো ‘এ৫এক্স’; স্লিমই যখন শক্তিশালী: বাংলাদেশে শিগগিরই উন্মোচিত হতে যাওয়া ‘এ৫এক্স’ অপো ব্র্যান্ডের এ-সিরিজ লাইন আপের অভিনব এক ডিভাইস; যা কি না স্মার্টফোন বিষয়ে তথাকথিত ধারণাই পাল্টে দেবে। এটি মাত্র ৭.৯৯এমএম পাতলা। স্লিক ডিজাইনের জন্য ডিভাইসের পারফরম্যান্স সেক্রিফাইস করতে হয়, এ মোবাইলটি এমন ধারণার সম্পূর্ণ বিপরীত।

এই স্মার্টফোনটি যেভাবে দৃষ্টিনন্দন গড়ন ও কার্যক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করেছে তা সত্যিই প্রশংসনীয়। সাধারণত স্লিম ডিভাইসের স্মার্টফোনে গড়পড়তা মানের ব্যাটারি পারফরম্যান্স থাকলেও অপো এই প্রেক্ষাপটে পরিবর্তন আনতে চাইছে। অপোর ‘এ৫এক্স’ এ রয়েছে ৬০০০এমএএইচ এর বৃহৎ সক্ষমতার ব্যাটারি। স্ট্রিমিং, শিক্ষািউপকরণ, কাজ অথবা যোগাযোগের জন্য মর্ডান ইউজারদের যা কি না কাঙ্খিত চাওয়া।

ডিজাইনে-ই কনফিডেন্স: এই স্মার্টফোনের দৃষ্টিনন্দন নকশা সহজেই যে কারো মন কাড়বে; যা কি না দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে- লেজার হোয়াইট এবং আরেকটি হচ্ছে মিডনাইট ব্লু। এসব ডিজাইন অপোর আভিজাত্য ও ঐতিহ্যই তুলে ধরে। এ স্মার্টফোনের স্লিম বডি শুধু দেখতেই প্রিমিয়াম মনে হয় না, এটি স্টাইলিশও এবং সহজেই পকেট, পার্স কিংবা হাতের মুঠোয় বন্দি করা যায়।

তাই এ৫এক্স’ শুধু নান্দনিক আবেদন নয়, প্রথাগত ধারণার প্রতি এক ধরনের চ্যালেঞ্জও। কোনো কম্প্রোমাইজ না করেই সেরা প্রযুক্তি অভিজ্ঞতা দিবে এ স্মার্টফোনটি। অপো প্রত্যাশা করে বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বিষয়ে বাংলাদেশিরা এবার নতুন করে ভাববে।

পুরনো প্রথাগত ভাবনা ও অপোর ‘এ৫এক্স’: বাংলাদেশে অনেক বছর ধরেই একটি ভাবনা প্রচলিত আছে যে, পাতলা ফোন সেরা পারফরম্যান্স দিতে পারে না। সাধারণ ক্রেতারা স্মার্টফোন কেনার আগে এ বিষয়টি মাথায় রাখেন। তাই বন্ধুদের সঙ্গে কিংবা বিক্রেতার সাথে আলোচনায় কোনো তথ্য প্রমাণ ছাড়াই আরো ভারী ফোন কেনার কথা মাথায় আসে গ্রাহকদের।

অপোর ‘এ৫এক্স’ পুরনো এই মিথ ভাঙছে। এটি সাধারণ কোনো ডিভাইস নয় বরং পুরনো ভাবনাকে চ্যালেঞ্জ করার মতোই একটি স্মার্টফোন। অপো গ্রাহকদের বলতে চাইছে- আপনাদের স্টাইল কিংবা কার্যকারিতা যেকোনো একটি বেছে নেবার দরকার নেই বরং আপনারা চাইলে দুটোই একসাথে পেতে পারেন। পাতলা একটি স্মার্টফোন পাবার আকাঙ্ক্ষা আর পারফরম্যান্সের কথা ভেবে বিসর্জন দিতে হবে না।

অভিনব ডিজাইন: প্রযুক্তিগত উদ্ভাবনে অপো অন্যতম বৈশ্বিক লিডার। এটি ডিজাইনে নতুনত্ব আনার পাশাপাশি মানুষের চাহিদার কথাও শুনছে। বাংলাদেশের মতো স্মার্টফোন বাজারে গ্রাহকদের বিচিত্র ধরনের চাহিদা রয়েছে। অপো এমন সব ডিভাইস গ্রাহকদের উপহার দিয়ে আসছে, যা শুধু ট্রেন্ড তৈরিই করে না বরং সেগুলোকে পুনর্নিমাণ করে।

‘এ৫এক্স’ এর মাধ্যমে অপো আবারো প্রমাণ করছে উদ্ভাবন বলতে শুধুমাত্র সার্বাধুনিক প্রযুক্তির ব্যবহারকে বুঝায় না। তা দীর্ঘসময়ের কোনো প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করাও হতে পারে। পাতলা ফোনে ব্যাটারি লাইফ কম থাকে বা দীর্ঘস্থায়ী নয় এমন ধারণার ইতি টানলো ‘এ৫এক্স’।

শিগগিরই আসছে বাংলাদেশে: বাংলাদেশের স্মার্টফোন ল্যান্ডস্কেপে পরিবর্তন আসছে। অপো দেশের মানুষের এই চাওয়া ও প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই অপোর আসন্ন ফোন ‘এ৫এক্স’ শুধুমাত্র একটি নতুন স্মার্টফোনের লঞ্চ নয় বরং পাতলা স্মার্টফোনকে নতুন চোখে দেখার জন্য ব্যবহারকারীদের বিশেষ আমন্ত্রণ বার্তা।

জনপ্রিয়

একদিনের জন্য ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর নীলফামারীর লাবনী

‘স্লিম’ স্মার্টফোন বিষয়ে পুরাতন ধারণা ভেঙে দেবে আসন্ন অপোর ‘এ৫এক্স’

প্রকাশিত ০৮:১০:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫