ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

তুরস্কে আন্তর্জাতিক সেমিনারে ইবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৬:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১২৭ বার পঠিত

তুরস্কের এক আন্তর্জাতিক সেমিনারে গাজা সংঘাতের উপর আলোকপাত করে এক প্রবন্ধ উপস্থাপন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ।

রবিবার (১৭ অক্টোবর) তুরস্কের চাংকিরি কারাকেতিন বিশ্ববিদ্যালয়ে রেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সেমিনারটি অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা।

এসময় Conflics: A Dying Declaration of International Law (গাজা সংঘাত : আন্তর্জাতিক আইনের একটি মৃত্যুঞ্জয়ী ঘোষণা)” শীর্ষক আন্তর্জাতিক সেমিনারটিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ একটি গবেষণাপত্র উপস্থাপন করেন।

ড. নকীব নসরুল্লাহ তার প্রবন্ধে গাজা উপত্যকায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবিক আইন লঙ্ঘনের বিভিন্ন দিক বর্ণনা করেন। সেমিনারে অংশ নেয়া অন্যান্য আলোচকরা গাজা ইস্যুতে মানবতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

আলোচনা শেষে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা প্রদান করে চাংকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

তুরস্কে আন্তর্জাতিক সেমিনারে ইবি উপাচার্যের প্রবন্ধ উপস্থাপন

প্রকাশিত ০৬:৫৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫