ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হুতি হামলা থেকে সৌদি আরবের সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য Logo রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন Logo এলপিজির দাম কত বাড়াতে চায় কোম্পানিগুলো? বিইআরসিতে প্রস্তাব Logo সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, আপনি বাংলাদেশি: প্রধানমন্ত্রী Logo ভিক্ষা করার অভিযোগে রিয়াদে বাংলাদেশি ও ভারতীয় ৪ জন গ্রেপ্তার Logo লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষক দল নেতা গ্রেপ্তার Logo টাইগার শ্রফ নয়, মূল নিশানা ছিল অন্য কেউ: এনডিটিভি Logo বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে Logo নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি Logo হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ইবি ছাত্রদলের স্বাগত মিছিল

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২৮৩ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রদলের টেন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতা-কর্মীদেরকে ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’; ‘২৫ তারিখ সারাদিন, ছাত্রদলের খুশির দিন’; ‘২৫ তারিখ সারাদিন, বাংলাদেশের খুশির দিন’; ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’; ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’; ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

মিছিলটি নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপিপন্থি শিক্ষক সংগঠন ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।

সমাবেশে আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “বাংলাদেশের নির্বাচন ইনশাল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারিতেই হবে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন নস্যাৎ করতে পারবে না। দিল্লি বসে বা পিণ্ডি বসে কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে সফল হবে না। নির্বাচনের তফশিল ঘোষণার পর কিছু মানুষের মুখ কালো হয়ে গেছে। যারা এসব ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। মুখ কালো করে তালবাহানা করে কোনো লাভ হবে না।”

তিনি আরও বলেন, “আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় সমবেত হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন। আমরা গত ১৭ বছর ধরে অন্যায়, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। আমাদের পাঁচ হাজারের বেশি নেতা-কর্মী খুন-গুমের শিকার, দেড় লক্ষ মামলা, ৬০ লক্ষ আসামি করা হয়েছে। তবুও আমরা রাজপথে থেকেছি। তারেক রহমান লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি আমাদের সাংগঠনিক অভিভাবক।”

জনপ্রিয়

হুতি হামলা থেকে সৌদি আরবের সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ইবি ছাত্রদলের স্বাগত মিছিল

প্রকাশিত ১১:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫