ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হুতি হামলা থেকে সৌদি আরবের সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য Logo রাজধানীতে ‘আন্তর্জাতিক শেফস ডে’ উদযাপন Logo এলপিজির দাম কত বাড়াতে চায় কোম্পানিগুলো? বিইআরসিতে প্রস্তাব Logo সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, আপনি বাংলাদেশি: প্রধানমন্ত্রী Logo ভিক্ষা করার অভিযোগে রিয়াদে বাংলাদেশি ও ভারতীয় ৪ জন গ্রেপ্তার Logo লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষক দল নেতা গ্রেপ্তার Logo টাইগার শ্রফ নয়, মূল নিশানা ছিল অন্য কেউ: এনডিটিভি Logo বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে Logo নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল, অতঃপর যা বললেন ওসি Logo হরমুজ প্রণালির প্রয়োজন ফুরাতে পারে পাঁচ বছরের মধ্যে: এইচএসবিসি প্রধান

খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে শোক, তিন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ২৬৪ বার পঠিত

বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন ছাত্র ও শিক্ষক সংগঠন। এছাড়াও তিনটি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন ছাত্র ও শিক্ষক সংগঠন তাদের অফিশিয়াল প্যাডে বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ, জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরাম এবং ইবি শাখা ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছে।

এছাড়া এদিন বাদ যোহর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় উপাচার্য নিজে দোয়া পরিচালনা করেন।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক প্রজ্ঞাপনে এ শোক ঘোষণা করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শোক পালনকালীন এ তিনদিন বিশ্ববিদ্যালয়ের সকল ভবনের জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিশ্ববিদ্যালয়ের সকলে কালো ব্যাজ ধারণ করবেন।

এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার সম্মানার্থে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, ফার্মেসি ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত হওয়া বিভাগগুলোর নিয়োগ বোর্ড যথাক্রমে আগামী ১১, ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জনপ্রিয়

হুতি হামলা থেকে সৌদি আরবের সুরক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে শোক, তিন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত

প্রকাশিত ০৭:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫