ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

জাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৭ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০ ও ২০২১ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ১৭ জনকে ডিনস অ্যাওয়ার্ড এবং ৭৩ জনকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে ২০২০ ও ২০২১ সালে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউট থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৭৩ জনকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেক অনুষদ ও ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ জনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধার যে স্বাক্ষর রেখেছে, কর্মজীবনেও তারা সফলতার মাধ্যমে নিজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। তিনি বলেন, মেধার পাশাপাশি নৈতিক মানুষ হওয়াও জরুরি। নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক কাজই তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত।
এ সময় তিনি মেধাবী শিক্ষার্থীদের সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করার অঙ্গীকার থাকা, ইতিবাচক চিন্তাচেতনা ধারণ করা এবং নিজেদের কর্মকাণ্ডে স্ববিরোধমুক্ত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিনস কমিটির সভাপতি ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

জাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৭ শিক্ষার্থী

প্রকাশিত ১০:১৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬