ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিশৃঙ্খলার মাঝে নৈঃশব্দের সন্ধান Logo শাহজালাল মাজারের দানের ৩৫ শতাংশ উন্নয়নে, দৈনন্দিন খরচে ৬৫ শতাংশ Logo ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক Logo গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আতাউর রহমান Logo প্রাথমিক বিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি Logo রুয়েটে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর সিট বাতিল Logo ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য Logo যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি: ট্রাম্প Logo বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল Logo বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প

হাদী হত্যার বিচার ও রাকসু’র জিএস আম্মারের উপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০৮:১৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৫ বার পঠিত

আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার বিচার ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত অবস্থায় রাকসু’র জিএস সালাহউদ্দিন আম্মারের উপর হামলা প্রতিবাদে রাকসুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এ সময় শিক্ষার্থীরা বিচার বিচার বিচার চাই, ‘ হাদী হত্যার বিচার চাই, ‘গুলি করে আমাদের, রুদ্ধ করা যাবে না’, “জুমা, জাবের, আম্মার—জুলাইয়ের অহংকার”, “আম্মার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই।” ইত্যাদি স্লোগান দেয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে রাকসু’র সহকারী ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ নুন বলেন, এই শুক্রবারেই সন্ত্রাসীরা আমার ভাই শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছিল। ঠিক একই শুক্রবার আজ, একটি ইন্টেরিম সরকার থাকা সত্ত্বেও আমাদের আন্দোলনরত ভাইদের ওপর মর্মান্তিক হামলা চালানো হয়েছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানাই।

রাকসু’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব বলেন, শুক্রবারেই আমাদের ভাই ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে দেশ ছেড়ে পালিয়েছিল স্বৈরাচারের দেশীয় দোসররা। হাদি এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন, যে বাংলাদেশ কখনো পরনির্ভরশীল হবে না। কিন্তু বিদেশি শক্তির দেশীয় দোসররা তা মেনে নিতে পারেনি। হাদি তাদের বিপরীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন।”

তিনি আরও বলেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই ইন্টেরিম সরকার গঠিত হয়েছে, সেই সরকার আজও হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে পারেনি। বরং আমরা বিচার চাইতে গেলে আমাদের ভাইদের ওপর গুলি চালানো হয়েছে। রাকসুও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীসহ রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুছ সাকিব, ক্রীড়া সম্পাদক সামি এবং বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বিশৃঙ্খলার মাঝে নৈঃশব্দের সন্ধান

হাদী হত্যার বিচার ও রাকসু’র জিএস আম্মারের উপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

প্রকাশিত ০৮:১৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬