ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে

শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর উপহার দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

আজ মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রশাসক আরো বলেন, যারা ভোর থেকে শহর পরিচ্ছন্ন রাখা ও মশক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করেন, তাদের সম্মান জানাতেই পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে একসাথে ইফতার আয়োজন করা হয়েছে।

তিনি পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা আজ থেকে শপথ করবো—যার যে দায়িত্ব রয়েছে, তা আমরা সঠিকভাবে পালন করবো।”

তিনি আরও বলেন, যারা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন, তাদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে যারা দায়িত্ব পালনে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় প্রশাসক নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

প্রকাশিত ০৯:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬