ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দেশে দুধের ঘাটতি ১ মিলিয়ন মেট্রিক টন: বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস Logo কটিয়াদীতে ঢাকঢোল বাজিয়ে দাফনের চেষ্টা, আলেমদের হস্তক্ষেপে স্বাভাবিক জানাজা Logo বেনাপোলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন: এস আলমের সম্পত্তি ক্রোকের দাবি Logo কর্মচারীর বিয়েতে সৌদি থেকে উড়ে এলেন কফিল Logo বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি দিলেন ইয়ামাল Logo বাজিতপুরে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু Logo ধনবাড়ীতে রহস্যজনক অগ্নিকাণ্ড ও পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন Logo বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের Logo শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ Logo নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধনবাড়ীতে ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনা: পতাকা ও জার্সি কেনার ধুম

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা। প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতায় এখন সরগরম পুরো এলাকা। খেলা শুরুর আগেই হাট-বাজার থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে হকারদের কাছে মিলছে রঙবেরঙের পতাকা ও জার্সি।

বিশ্বকাপ ফুটবলের মূল আসরে বাংলাদেশ না থাকলেও এখানকার উন্মাদনা বিশ্বের যেকোনো ফুটবলপাগল দেশের চেয়ে কোনো অংশে কম নয়। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা—এই দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা সবচেয়ে বেশি চোখে পড়ছে। বিশ্বকাপ শুরুর আগেই শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাড়ি, দোকান ও রাস্তাঘাট প্রিয় দলের পতাকার রঙে সাজানো শুরু হয়েছে। সমর্থকদের মধ্যে যেমন জার্সি কেনার ধুম পড়েছে, তেমনই পাড়ায় পাড়ায় বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতিও চলছে জোরকদমে।

ধনবাড়ীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রিয় দলের জার্সি ও পতাকা সংগ্রহের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রাস্তায় হকাররা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি ও ইরানসহ বিভিন্ন দেশের পতাকা নিয়ে হাজির হচ্ছেন। শুধু শহর নয়, গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে পতাকা বিক্রির ধুম। ধনবাড়ী শহরের বাজারের প্রধান সড়কগুলোতে ছোট-বড় নানা আকারের পতাকা বিক্রির দৃশ্য এখন নিয়মিত চিত্র।

স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, ফুটবল মানেই অন্যরকম এক আনন্দ। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে তাঁরা প্রতিবারই এভাবে উৎসবের আমেজ তৈরি করেন, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এদিকে বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই ধনবাড়ীর বিভিন্ন এলাকায় প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হচ্ছে।

জনপ্রিয়

দেশে দুধের ঘাটতি ১ মিলিয়ন মেট্রিক টন: বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস

ধনবাড়ীতে ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনা: পতাকা ও জার্সি কেনার ধুম

প্রকাশিত ০৮:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬