ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দক্ষ কর্মী তৈরিতে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াচ্ছে এমএএস হোল্ডিংস Logo প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০ Logo আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় বিশেষ অবদান রাখা সেরা বীমা এজেন্সি কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ Logo চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা  Logo ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা শহিদুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, সাইবার অপরাধে একাধিক মামলা Logo ৬ কোটির চালানের অংশ: বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ হওয়া ১৯ প্যাকেজ পণ্য উদ্ধার Logo চরভদ্রাসনে বন্যার্তদের ত্রাণ বিতরণ, প্রয়োজনের তুলনায় অতি সামান্য Logo নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন Logo কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের সভাপতি আরিফুর, সেক্রেটারি আদনান

কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) নতুন অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করায় পদটি শূন্য হয়। পরবর্তীতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে ১৪ জুলাই ২০২৬ তারিখ পূর্বাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইকিউএসির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘পূর্বের ড.মোঃ রেজাউল করিম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগদান করায় আইকিউএসির অতিরিক্ত পরিচালক পদটি খালি ছিল। তাই উপাচার্য স্যারের নির্দেশে বিশ্ব বিদ্যালয়ের স্বার্থ বিবেচনায় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন কে দায়িত্ব প্রদান করা হয়।’

জনপ্রিয়

দক্ষ কর্মী তৈরিতে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়াচ্ছে এমএএস হোল্ডিংস

কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন

প্রকাশিত ০৬:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬