ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস Logo বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার Logo রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী Logo গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এবার তারেক রহমানের ফোন Logo কুবি উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা Logo জুলাইয়ের স্বপ্ন এবং আজকের বাস্তবতা: সকল প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে বাকৃবি শিক্ষার্থীদের ভাবনা Logo যুবদল নেতা নয়নকে প্রধানমন্ত্রীর ফোন, কী বললেন?

গোপালগঞ্জে মহা আড়ম্বরের সঙ্গে পালিত হলো জগন্নাথদেবের রথযাত্রা

ছবি: বাপ্পি মজুমদার

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে মহা আড়ম্বরের সঙ্গে পালিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসকন বাংলাদেশ, গোপালগঞ্জের উদ্যোগে পাঁচুড়িয়া ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রার সূচনা হয়।

রথযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন। ভক্তরা জগন্নাথদেবের রথের দড়ি টেনে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট, কুয়াডাঙ্গা, পুলিশ লাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তদের ধর্মীয় সংগীত, কীর্তন ও জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

রথযাত্রা উপলক্ষে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িসহ জেলার বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা, কীর্তন, প্রসাদ বিতরণ এবং নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতি লক্ষ করা যায়।

রথযাত্রা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুলিশ, বিজিবি ও এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। তাঁদের সার্বিক তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

জনপ্রিয়

যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

গোপালগঞ্জে মহা আড়ম্বরের সঙ্গে পালিত হলো জগন্নাথদেবের রথযাত্রা

প্রকাশিত ১০:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬