ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাদেহকে মুক্তি দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ দায়ের না করেই ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে পাঁচ দিন আটক রাখার পর ছেড়ে দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। গত ৩ নভেম্বর রাতে জাফায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছিল। তেল আবিবের উপকণ্ঠে পেতাহ টিকভায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের একটি স্থাপনায় তাকে আটকে রাখা হয়েছিল। অভিযানকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার দুই সন্তানের সামনে তাকে আটক করেন এবং মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বইপত্র জব্দ করেন।

বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের সন্দেহে এবং আরব ভোটারদের সমর্থন দেওয়ার জন্য বিদেশি উৎস থেকে অর্থ গ্রহণের অভিযোগে তাকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে আইনের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আদালাহ। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক আবু শাদেহ আরব৪৮ ওয়েবসাইটের ‘আল-মিদান’ পডকাস্টে কাজ করার পাশাপাশি আল জাজিরায় বিশ্লেষক হিসেবে উপস্থিত হতেন। কাতারে অবস্থানকালে ফিলিস্তিনি বুদ্ধিজীবী আজমি বিশারার সঙ্গে একটি প্রকাশ্য কথপোকথনকে কেন্দ্র করেই মূলত তার বিরুদ্ধে এই সন্দেহ পোষণ করা হয়।

সাংবাদিকের আইনি পরামর্শদাতা এবং আদালাহ-এর মানবাধিকার বিষয়ক আইনজীবী হাদিল আবু সালিহ জানিয়েছেন যে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে যেসব বিষয়ে আলোচনা হয়, শাদেহও মূলত সেসব বিষয় নিয়েই কথা বলেছেন। তিনি আরও উল্লেখ করেন যে, প্রথম দিন থেকেই পুলিশের কাছে এ বিষয়ে কোনো শক্ত প্রমাণ ছিল না এবং ফিলিস্তিনিদের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করাকেই রাষ্ট্রব্যবস্থা অপরাধ হিসেবে সন্দেহ করছে। ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে সাংবাদিক হিসেবে না দেখিয়ে রাজনৈতিক পরামর্শক হিসেবে প্রমাণ করার চেষ্টা করছিল বলেও জানান তিনি।

মুক্তির পর প্রতিক্রিয়ায় আবু শাদেহ বলেছেন যে, তাকে আটক করার এই ঘটনা কেবল তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, বরং পুরো আরব সমাজকে ভয় দেখানোর একটি রাজনৈতিক পদক্ষেপ। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে, এই ঘটনার পরও তিনি একজন সাংবাদিক হিসেবে নিজের পেশাগত কাজ নিয়মিত চালিয়ে যাবেন। সত্যের পথে থাকার বিশ্বাস আরও দৃঢ় করার মাধ্যমেই এই ধরনের পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

জনপ্রিয়

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাদেহকে মুক্তি দিল ইসরায়েল

প্রকাশিত ১২:৫২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬