ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

সচেতনতা তৈরীতে ইবি ক্যাম্পাসে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১৮০ বার পঠিত

“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরীতে ক্যাম্পাসে ‘পলিথিনমুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসের বটতলা থেকে এ কর্মসূচি শুরু হয়। গ্রীন ভয়েস ইবি শাখার উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল আল মোহিত, শাখা সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন, সাবেক শাখা সভাপতি এস. এম. সুইট ও মাজিদুল ইসলাম উজ্জ্বলসহ অর্ধশতাধিক সদস্য এতে অংশ নেন।

কর্মসূচিতে মেইন গেট, ক্রিকেট মাঠ, ইবনে শাহ আজিজ হল, প্যারাডাইস রোড, জুলাই ৩৬ হল, ইবনে সিনা বিজ্ঞান ভবন এবং টিএসসি প্রধান ফটকে পরিচ্ছন্নতা অভিযান চালান তারা।

এসময় ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা, পলিথিন, অপ্রয়োজনীয় কাগজপত্র, বিস্কুটের প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে বস্তাবন্দি করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়। সদস্যরা মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিধানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মেনে এ কাজ করেন।

অংশগ্রহণকারী লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী রহিমা আক্তার বলেন, আজকের এই অভিযানটা আমাদের সবার মধ্যে সচেতনতা তৈরি করতে সাহায্য করছে। আমরা সবাই ক্যাম্পাস নোংরা করি। বলতে গেলে আমরা কিছু খাই, খেয়ে সেখানেই পলিথিনটা ফেলে দেই বা খাবারের যে বাড়তি অংশটা থাকে সেটা ফেলে দেই। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা সচেতন নই, পরিচ্ছন্নতার কাজটা কেউই করি না। সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সবার মধ্যে বার্তাটা পৌঁছে দিতে চাই যেন আমরা নোংরা না করে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।

আরেক অংশগ্রহণকারী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমি গ্রীন ভয়েসের একজন সদস্য। মূলত আমাদের পরিবেশ যদি সুস্থ না থাকে, আমাদের সুস্থ থাকার সম্ভাবনা অনেক কম। অতএব আমাদের পরিবেশটাকে ভালো রাখতে হবে। এজন্য অপচনশীল দ্রব্য যেমন পলিথিন, প্লাস্টিক যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে, সেগুলো পরিষ্কার রাখতে হবে।

সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, একটি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি চরিত্র, সচেতনতা এবং দায়িত্ববোধ গড়ে তোলার একটি মহান পাঠশালা। আর সেই দায়িত্ববোধের অন্যতম প্রমাণ হলো আমাদের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, নিরাপদ এবং পরিবেশবান্ধব রাখা। আজকের এই উদ্যোগ আমাদের সেই দায়বদ্ধতার প্রতিফলন। পলিথিন আমাদের পরিবেশের জন্য অন্যতম মারাত্মক দূষণ। এটি মাটি, জল, জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতি সৃষ্টি করে। তাই আজকের এই অভিযান শুধু একটি কর্মসূচি নয় এটি একটি আন্দোলন, একটি পরিবর্তনের অঙ্গীকার। আমরা চাই একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বিশ্ববিদ্যালয়, যেখানে প্রতিটি শিক্ষার্থী পরিবেশের রক্ষক হিসেবে দাঁড়াবে।

শাখা উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আল মোহিত বলেন “আর পরিবেশের সবচেয়ে ক্ষতিকর যেটা, সেটার প্রধান কারণ হলো এই পলিথিন। যেখানে-সেখানে এই পলিথিন ফেলে দেওয়া হয়। এগুলো মাটির উর্বরতা নষ্ট করে, মাটির যে স্বাভাবিকতা আছে সেটা নষ্ট করে দেয়। এবং সবচেয়ে বড় সমস্যা হলো, এই পলিথিন যেখানে-সেখানে ফেলার কারণে আমাদের পুরো ক্যাম্পাসটা আসলে পলিথিনময় হয়ে গেছে। এখন আমাদের উচিত, আমরা যেখানে-সেখানে যেখানেই পলিথিন ফেলবো না। যেখানে একটা নির্দিষ্ট ডাস্টবিনের ব্যবস্থা আছে, সেখানে পলিথিনটা ফেলবো। এবং সবার মধ্যে এই সচেতনতাটা জাগিয়ে তুলতে হবে, যেন তারা পরিবেশের গুরুত্বটা বুঝতে পারে এবং পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য নিজে থেকে কাজ করে।

জনপ্রিয়

ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস

সচেতনতা তৈরীতে ইবি ক্যাম্পাসে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত ১১:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫