ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ Logo পাবিপ্রবিতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ইনকিলাব মঞ্চের কর্মসূচি Logo কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন Logo কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’

তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদানের দাবিতে প্রশাসনকে জকসুর স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশেষ (সম্পূরক) বৃত্তি আগামী তিন দিনের মধ্যে প্রদানের দাবিতে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বরাবর এ স্মারকলিপি দেয় জকসুর প্রতিনিধিরা। এসময় দুই দফা দাবি জানিয়েছেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, গত বছরের মে মাসে যমুনা’র সামনে টানা তিন দিন-রাত অবস্থান কর্মসূচির মাধ্যমে বৃত্তির দাবি আদায় করেছিল শিক্ষার্থীরা। তখন সংশ্লিষ্ট মহল থেকে বৃত্তি প্রদানের আশ্বাস ও সিদ্ধান্ত প্রদান করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আজও সেই বিশেষ বৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। এতে শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তাদের দাবি, বিশেষ বৃত্তির বরাদ্দকৃত অর্থ আগামী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে বিতরণের জন্য জরুরি ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে; অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জকসুর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলন শেষে বিশেষ (সম্পূরক) বৃত্তির আওতায় এসেছে। তবে অর্থ মন্ত্রণালয়ের জটিলতা কাটিয়ে বৃত্তির টাকা এখন শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদনের পর বিশ্ববিদ্যালয় পাবে। এই দীর্ঘসূত্রিতা কেন? শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি দ্রুত প্রদানের জন্য আমরা তিন দিনের সময় দিয়ে স্মারকলিপি দিয়েছি। যদি এটা দিতে প্রশাসন ব্যর্থ হয়, আমরা কঠোর অবস্থানে যাবো।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবযোগ্য সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। একইসাথে বিশেষ বৃত্তির অর্থছাড়ের অথোরিটি জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসি টাকাটা পেলে সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দিবে। এরপর শিক্ষার্থীরা পাবেন।

জনপ্রিয়

বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন

তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদানের দাবিতে প্রশাসনকে জকসুর স্মারকলিপি

প্রকাশিত ০৮:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬