ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিশৃঙ্খলার মাঝে নৈঃশব্দের সন্ধান Logo শাহজালাল মাজারের দানের ৩৫ শতাংশ উন্নয়নে, দৈনন্দিন খরচে ৬৫ শতাংশ Logo ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক Logo গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আতাউর রহমান Logo প্রাথমিক বিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি Logo রুয়েটে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর সিট বাতিল Logo ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য Logo যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি: ট্রাম্প Logo বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল Logo বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প

রাবিতে হলের গাছ থেকে লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০৯:২১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৩৫ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের গাছ থেকে লিচু পেড়ে প্রতিটি রুমে রুমে পোঁছে দেওয়া হয়েছে। সোমবার (৪মে) বেলা ২ টায় সবার রুমে রুমে লিচু পৌঁছে দেন হল সংসদের নেতারা। এসময় উপস্থিত ছিলেন হল সংসদের ভিপি মো: তাজুল ইসলাম।

জানা যায়, প্রায় ৫ হাজার লিচু সংগ্রহ করে পিএইচডি ব্লকসহ ২৪০ টি রুমে এবং হলের সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি রুমে ২০-৩০ টি করে টাটকা লিচু পৌঁছে দেওয়া হয়।

লিচু পেয়ে মতিহার হলের আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, বিগত সময়ে যখন হল সংসদ চালু ছিলো না তখন ছাত্রলীগের আমলে তারা নিয়ে গেছে, এখন হল সংসদ চালু হওয়ায় সমতার ভিত্তিতে রুমে রুমে পৌঁছে দিয়েছে, এতে আমরা অনেক আনন্দিত। হল সংসদকে ধন্যবাদ জানাই এত সুন্দর উদ্যোগ গ্রহন করার জন্য।

মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, মতিহার হল সংসদের উদ্যোগে হলের আাবাসিক শিক্ষার্থীদের সহযোগিতায় হলে যে একমাত্র লিচু গাছটি রয়েছে তা থেকে লিচু পেড়ে সবলিচু বন্টন করে দেয়া হয়েছে। আমরা অনাবাসিক শিক্ষার্থীদের জন্য হল সংসদের রুমে লিচু রেখেছি। তারা যদি আসে তাদের মাঝেও লিচুগুলো বন্টন করে দেয়া হবে। হলে সকল শিক্ষার্থীর সহায়তায় আমরা এতদিনে লিচুগুলো পরিপক্ব করতে পেরেছি।

হলের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ভিপি বলেন, আমরা শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই তারা যদি আমাদের সহায়তা না করতো তা হলে আমরা লিচুগুলো আজ বন্টন করে দিতে পারতাম না। হলের এসব ফলপাড়ার আনন্দ আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। এই যে একটি উৎসবমুখর পরিবেশ সেটি আর অন্য কোথাও পাওয়া যাবে না।

সায়েম/রাবি

জনপ্রিয়

বিশৃঙ্খলার মাঝে নৈঃশব্দের সন্ধান

রাবিতে হলের গাছ থেকে লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

প্রকাশিত ০৯:২১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬