ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি Logo সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা চান তিতুমীরের শিক্ষার্থীরা Logo তিতুমীর কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় শিক্ষার্থীদের ওপর হামলা Logo সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট Logo কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রসারে ২৫টি ল্যাপটপ দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু

জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা; নেতৃত্বে রাজীব-নাহিদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অন্যতম নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রত্নতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী রাজীব চক্রবর্তীকে সাধারণ সম্পাদক এবং ইংরেজি বিভাগের ৫৪তম ব্যাচের নাহিদ হোসেন সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সম্মানসূচক সভাপতি হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টা পদে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনিছা পারভীন জলি এবং আরিফুল কবির লেমন উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে ৫২ ব্যাচের কনক কুমার পোদ্দার চয়ন, দপ্তর সম্পাদক আদিবা সুলতানা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে বিশ্বজিৎ রায় রুদ্র দায়িত্ব পেয়েছেন।কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ওবায়দুর রহমান রুসাদ, ইব্রাহিম খলিল, দীপ্ত মোদক জয়, জীবন শিকদার, মো. আবদুল হাকিম, দীপ্ত সরকার ও বাফিউ ইসলাম। পাশাপাশি প্রিয়া সাহা ও এম. এস. কে. শিমুল সম্মানিত কার্যকরী সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সামিউল অনুপ খান, সিয়াম মাহমুদ, উম্মে মারজান রাইসা, হামিম আদনান, সাগর তিদিম , কার্তিক রায়, প্রিতুল দাস ও সীমান্ত চন্দ্র শীল।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী বলেন, “জাহাঙ্গীরনগর থিয়েটার দীর্ঘ ৪৬ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে নাট্যচর্চা করে যাচ্ছে। আমরা সেই একই ধারা বজায় রেখে প্রতি রবি থেকে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় থিয়েটার চর্চা অব্যাহত রাখব। শিল্পের জয় হোক, জগতের সকল প্রাণীর মঙ্গল হোক। জয়তু জাহাঙ্গীরনগর থিয়েটার।”

জনপ্রিয়

মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি

জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা; নেতৃত্বে রাজীব-নাহিদ

প্রকাশিত ০৯:৫১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬