ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিশৃঙ্খলার মাঝে নৈঃশব্দের সন্ধান Logo শাহজালাল মাজারের দানের ৩৫ শতাংশ উন্নয়নে, দৈনন্দিন খরচে ৬৫ শতাংশ Logo ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক Logo গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আতাউর রহমান Logo প্রাথমিক বিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি Logo রুয়েটে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর সিট বাতিল Logo ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য Logo যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি: ট্রাম্প Logo বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল Logo বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প

রাকসুর উদ্যোগে ক্যাম্পাসে প্রথমবারের মতো ফার্মেসী স্থাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসুর) উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে প্রথমবারের মতো ফার্মেসী সুবিধা পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরেই নিত্য প্রয়োজনীয় সকল প্রকার দেশী-বিদেশী ঔষধ ক্রয় করতে করতে পারবে।

শুক্রবার (৮মে) বিকাল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্ত্বর সংলগ্ন এলাকায় এ ফার্মেসীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে রাকসু’র এজিএস সালমান সাব্বির বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭২ বছরেও প্রশাসন পূর্ণাঙ্গ মেডিকেল সেবা নিশ্চিত করতে পারেনি। এমনকি ক্যাম্পাসের ভিতরে একটিও ওষুধের ফার্মেসি ছিল না। আমাদের সকল ইশতেহারের মধ্যে অন্যতম একটি ইশতেহার ছিল – বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ফার্মেসি স্থাপন করা এবং আলহামদুলিল্লাহ, আমরা রাকসুর উদ্যোগে ফার্মেসি চালু করতে সক্ষম হয়েছি। আজকের উদ্বোধনের মাধ্যমেই এখন থেকে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় ওষুধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই কিনতে পারবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, এই ফার্মেসি স্থাপন আমাদের অনেকদিনের প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেই প্রয়োজনটিকে যথাযথভাবে অনুভব করতে পারিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতায় এবং রাকসুর উদ্যোগে আজ ক্যাম্পাসের ভেতরে একটি ফার্মেসি চালু হতে যাচ্ছে। বিশেষ করে এমন একটি স্থানে এটি প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে ছাত্রীদের সহজ যাতায়াত ও ওষুধ সংগ্রহের সুবিধা নিশ্চিত হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সুযোগ-সুবিধা থাকলেও একটি ফার্মেসির অভাব ছিল, যা সত্যিই একটি অপূর্ণতা ছিল। আজ সেই অপূর্ণতার পূর্ণতা পেল। বিশেষ করে আমাদের ছাত্রীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। ক্যাম্পাসে অনেক ছাত্রী হল রয়েছে, আর জরুরি ওষুধের প্রয়োজন হলে তাদের কাজলায় যেতে হতো। এখন তারা ক্যাম্পাসের মধ্যেই সহজে প্রয়োজনীয় সেবা পাবে।

তিনি বলেন, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও এটি বড় ধরনের সুবিধা সৃষ্টি করেছে। তারা দ্রুত এখানে এসে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবেন। এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য রাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘধরে ক্যাম্পাসে নিত্য প্রয়োজনীয় ঔষধের দোকান স্থাপনের দাবী জানিয়ে আসছিলো। একইসাথে ক্যাম্পাসে ফার্মেসী স্থাপন রাকসুর ইশতেহারের অন্তর্ভুক্ত ছিলো।

সায়েম/রাবি

জনপ্রিয়

বিশৃঙ্খলার মাঝে নৈঃশব্দের সন্ধান

রাকসুর উদ্যোগে ক্যাম্পাসে প্রথমবারের মতো ফার্মেসী স্থাপন

প্রকাশিত ০১:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬