ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেনের’ মন্তব্য, এবি পার্টির ফুয়াদকে তলব Logo উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী গ্রেপ্তার Logo ‘অসত্য বয়ানের’ অভিযোগ, আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ Logo ইতালিতে ‘ভুল অনুবাদের’ অভিযোগে বাংলাদেশি দোভাষী আটক Logo অন্তর্মুখী ও বহির্মুখী ছাড়াও ব্যক্তিত্বের রয়েছে আরও দুটি ধরন Logo চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ Logo গোল করার পর ইয়ামালকে মাঠ থেকে তুলে নেওয়া ‘সহজ’ Logo যুক্তরাষ্ট্রে অভিবাসী দিবসে বাংলাদেশিসহ ৭ জনকে সম্মাননা Logo শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেল ববির শিক্ষার্থীদের সংগঠন ODM Logo জাকসু নির্বাচন কমিশন কার্যালয় উচ্ছেদের চক্রান্তের তীব্র প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

সদরপুরে নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত প্রত্যন্ত চরাঞ্চল দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ইউনিয়নের নুরুদ্দিন সরদার কান্দী বাজার সংলগ্ন এলাকায় এই সেমি-পাকা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এর আগে ওই ইউনিয়নের উপজেলা প্রশাসন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার মুন্নী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্যে চেয়ারম্যান নাসির সরদার ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, ২০১৯ সালে এই ইউনিয়নে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার পর এ পর্যন্ত তিনবার ক্যাবল বিকল হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এখানে উন্নতমানের সাবমেরিন ক্যাবল স্থাপন প্রয়োজন। পাশাপাশি গোরস্থান উন্নয়ন, মাদকবিরোধী অভিযান, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী ভবনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

স্থানীয়দের বিভিন্ন আশ্বাস প্রদান করে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “নারিকেলবাড়িয়া একটি অবহেলিত ইউনিয়ন। এখানে দ্রুত ইউনিয়ন পরিষদ ভবন ও একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। এছাড়া মাদক নির্মূলে যৌথ অভিযান পরিচালনা এবং গোরস্থানের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।” অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং পরে জেলা প্রশাসক বিদ্যালয় ও বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।

জনপ্রিয়

ট্রাইব্যুনালে ‘বস্তায় বস্তায় লেনদেনের’ মন্তব্য, এবি পার্টির ফুয়াদকে তলব

সদরপুরে নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত ০৮:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬