ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

চরভদ্রাসনে সংসদ সদস্য বাবুলের উপস্থিতিতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাড়ি বাজারে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পল্লী বাংলা এনজিও এবং আন্তর্জাতিক সংস্থা হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। দুস্থদের মাঝে এই মানবিক সহায়তা তুলে দেওয়ার সময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য। আমাদের বিবেককে জাগ্রত করে যার যার অবস্থান থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। তিনি সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

পল্লী বাংলা এনজিওর পরিচালক ও হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়ার ডিরেক্টর লুৎফর রহমান পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়ার কান্ট্রি ডিরেক্টর ও সুদান প্রবাসী ডক্টর কামাল খলিফা। তিনি তার বক্তব্যে জানান, এই সংস্থাটি সর্বদা এ ধরনের মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে।

উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস ভিপি বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিম বাদল আমিন, বিএনপি নেতা ওবায়দুর বারি দিপু খান, মনজুরুল হক মৃধা, উপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসান ফিরোজসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ার কর্মীবৃন্দ।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পল্লী বাংলা এনজিওর পরিচালক লুৎফর রহমান পাশা দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। শীতের দিনে কম্বল বিতরণ, ঈদুল আজহায় গরু কোরবানি করে মাংস বণ্টন, বন্যা ও দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ এবং ঈদুল ফিতরে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে তিনি এলাকায় ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। এ ছাড়া তার আন্তরিক উদ্যোগে ও অর্থায়নে চরভদ্রাসন ও সদরপুর এলাকার ৭৬টি মসজিদের নির্মাণ ও উন্নয়ন কাজে বিপুল অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

আব্দুস সালাম মোল্লা/ফরিদপুর 

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

চরভদ্রাসনে সংসদ সদস্য বাবুলের উপস্থিতিতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত ১০:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬