ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

চরভদ্রাসনে বন্যার্তদের ত্রাণ বিতরণ, প্রয়োজনের তুলনায় অতি সামান্য

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নদীবেষ্টিত চর ঝাউকান্দা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৩ই জুলাই ইউনিয়নটিতে এ ত্রাণ বিতরণ করা হয়। তবে তা চাহিদার তুলনায় খুবই যৎসামান্য হওয়ায় বন্যার্তদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে চর ঝাউকান্দা এলাকার কয়েকশ অসহায় মানুষ পানিবন্দী হয়ে পড়েন। তীব্র খাদ্য সংকটে পড়া এসব মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত মাত্র ৫৮টি প্যাকেট প্রদানের নির্দেশ দেন।

বিতরণকৃত এই ৫৮টি প্যাকেটের বিপরীতে ত্রাণ নিতে এসে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় আরও অর্ধশতাধিক মানুষকে। ত্রাণ না পেয়ে ফিরে যাওয়ার সময় উপস্থিত কর্মকর্তারা তাদের সান্ত্বনা দিয়ে জানান, পরবর্তীতে পুনরায় ত্রাণ সামগ্রী আসলে বঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধা এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে থাকা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা এবং সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজু।

প্রশাসন সূত্রে জানা গেছে, বিতরণকৃত প্রতিটি প্যাকেটের খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া এবং ২০০ গ্রাম হলুদের গুঁড়া।

এদিকে চাহিদার তুলনায় ত্রাণের পরিমাণ অত্যন্ত কম হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বন্যার্তদের কষ্ট লাঘবে অবিলম্বে পর্যাপ্ত ও সুষম ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

আব্দুস সালাম মোল্লা/ফরিদপুর 

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

চরভদ্রাসনে বন্যার্তদের ত্রাণ বিতরণ, প্রয়োজনের তুলনায় অতি সামান্য

প্রকাশিত ০৬:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬