ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনায় আহদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জনপ্রিয়

বিডিটিকেটসে দ্রুত টিকেট বুকিংয়ের পাশাপাশি দ্রুত রিফান্ড সুবিধা

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

প্রকাশিত ০৪:২৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬