ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইরানের ৫ তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের Logo তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা Logo টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত Logo ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে আবার মারামারি Logo ‘মির্জাপুর: দ্য মুভি’: কে কত টাকা পারিশ্রমিক নিলেন? Logo ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা Logo দামুড়হুদার মেয়ে অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত Logo স্কুলে যাওয়া সন্তান ফিরবে কি না- ভয় বাড়ছে ফিলিস্তিনি মা-বাবাদের Logo ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত কেমন থাকবে Logo গেস্টরুম-গণরুমের নির্যাতনের ইতিহাস নিয়ে ডাকসুর গ্রন্থ, মোড়ক উন্মোচন

নিজ জেলায় অবাঞ্ছিত নাসীরুদ্দীন পাটোয়ারী

নাসীরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে তার নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ‘অশালীন বক্তব্য’ দেওয়ার অভিযোগে নাসীরুদ্দীন পাটোয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে জামায়াতকে প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়।

বুধবার (১৯ আগস্ট) বিকালে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

বক্তব্যে তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করেন এবং তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন। রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা ও শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানান তিনি।

এর আগে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

জনপ্রিয়

ইরানের ৫ তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের

নিজ জেলায় অবাঞ্ছিত নাসীরুদ্দীন পাটোয়ারী

প্রকাশিত ০৯:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬