ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গাঁজা-হেরোইনসহ জেনেভা ক্যাম্প থেকে ১৩ জন আটক Logo ঈদযাত্রার ১৩ দিনে দুর্ঘটনায় প্রাণ গেল ৩০৬ জনের Logo বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের Logo পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু Logo ‘হাদি হত্যা’ নিয়ে মন্তব্য করে বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় Logo নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় Logo পে-স্কেলের জন্য বাজেটে বরাদ্দ কত হতে পারে? Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

আমরা ব্যর্থ হতে চাই না: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক মহল বর্তমান সরকারকে শুধু সমর্থন নয়, সমর্থনকে কাজে লাগানোর জন্য সর্বাত্মক সহায়তা করছে।

তিনি বলেন, আমরা ব্যর্থ হতে চাই না। সমাজে নানাজন নানা মত তো থাকবেই। সংস্কার কমিশন দেশ-বিদেশের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে সুপারিশমালা তৈরি করেছে। এটি মূল্যবান সম্পদ। এ সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত থাকবে। তাদের সুপারিশ বাস্তবায়নে সবাই মিলে মতামত ও দিকনির্দেশনা দেবেন। এটা কারও একার বাংলাদেশ না সবার বাংলাদেশ।

তিনি বলেন, প্রয়োজনে আপনারা নিজেরা আলোচনা করুন। সবাই মিলে নীতিমালা ও আইন-কানুন একবার করে দিলে তা বছরের পর বছর চলতে থাকবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, সর্বসম্মতিক্রমে যে আইন-কানুন তৈরি হবে তা হবে ট্রান্সপারেন্ট। তখন খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না যে কেউ জিতিয়ে দিয়েছে।

তিনি বলেন, এখন যে খেলা চলছে তাতে জিতলেও সন্দেহ লাগে। বোধহয় কোথা থেকে কলকাঠি নেড়ে জিতিয়ে দেওয়া হচ্ছে। এ কলকাঠি নাড়ার বিষয়টি আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। কলকাঠি ছাড়া যে একটা নিয়মে দেশ চলতে পারে তা মানুষ ভুলে গেছে।

জনপ্রিয়

গাঁজা-হেরোইনসহ জেনেভা ক্যাম্প থেকে ১৩ জন আটক

আমরা ব্যর্থ হতে চাই না: প্রধান উপদেষ্টা

প্রকাশিত ০৭:৩১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫