ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ২৩ শিক্ষকের পদোন্নতি Logo কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিলো বিজেপি সরকার Logo এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প Logo দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী Logo মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার Logo গুলশানে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে যোগ দিয়ে আরও ৯ জন কারাগারে Logo নিজের ১২ বছরের মেয়েকে ছয়মাস ধরে ধর্ষণ, বাবা আটক Logo দুই মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভায় হাতাহাতি, আহত ৫ Logo নামাজের ঘরে ঝুলছিল ব্যাংকারের মরদেহ, চিরকুটে ঋণ-বদলি-মামলার কথা

শ্রীলঙ্কায় ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে ৭৭ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ১৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়, ফলে আগামী মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি। ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।

এই ম্যাচে জিতলে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৩ ও ২০১৭ সালে দু’বার সিরিজ ড্র করলেও, কখনও জয় পাওয়া হয়নি।

দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, প্রথম ম্যাচের হার আমাদের মেনে নিতে কষ্ট হয়েছিল, কিন্তু আমরা মনোবল হারাইনি। এবার আমরা সিরিজ জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশ ওয়ানডে ইতিহাসে মাত্র একবার প্রথম ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজ জিতেছে, সেটা ছিল ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার আর হোয়াইটওয়াশের ভয় নেই, আছে ইতিহাস গড়ার হাতছানি।

দুই দলের সম্ভাব্য একাদশ: বাংলাদেশ একাদশে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। বাদ পড়তে পারেন হাসান মাহমুদ। ইনজুরি কাটিয়ে ফিট হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তামিম, ইমন, নাইম, শান্ত, হৃদয়, লিটন, জাকের, শামীম, রিশাদ, তানভীর, মুস্তাফিজ, তানজিম, তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ।

শ্রীলংকা দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), নিশাঙ্কা, আভিস্কা, মাধুশকা, কুশল মেন্ডিস, সামারাবিক্রমা, কামিন্দু, লিয়ানাগে, ওয়েলালাগে, হাসারাঙ্গা, থিকশানা, ভান্ডারসে, রত্নায়েকে*, মাধুশঙ্কা, আসিথা, ইশান মালিঙ্গা।

সবশেষ ২০২১ ও ২০২৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাসে বলীয়ান টাইগাররা এবার লংকান মাটিতেই ইতিহাস গড়ার অপেক্ষায়।

জনপ্রিয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ২৩ শিক্ষকের পদোন্নতি

শ্রীলঙ্কায় ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

প্রকাশিত ১২:৩৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫