ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ভবিষ্যদ্বাণী দিলো সুপার কম্পিউটার Logo ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের আশঙ্কা! Logo মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, বেধড়ক পিটুনি Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা Logo উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর Logo বাঁধন, কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি Logo বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে Logo যেভাবে মোবাইলে দেখবেন আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ Logo আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ পদ বাতিলের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৮:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৫৬ বার পঠিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ে “শারীরিক শিক্ষা” বিষয়ে শিক্ষক পদ বাতিল করার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করেছে তারা।

মানববন্ধন শিক্ষার্থীরা বলেন, “প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে গেজেট নতুন করে প্রকাশ করা হয়েছিল ২৮শে আগস্ট ২০২৩, সেখানে ২৫৮৩ জন শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের কথা ছিল। কিন্তু অজানা কারণে, অজানা কারণ এই জন্য বলতেছি কারণ যিনি গেজেটটি স্থগিত করেছেন, এটা প্রকাশ করেছেন, উনাকে সাংবাদিকরা প্রশ্ন করা হলে উনি বলেছেন যে এই বিষয়ে উনি জানেন না, ওনার ঊর্ধতন কর্মকর্তা জানেন। যেটা হাস্যকর।”

বক্তারা আরো বলেন, “উন্নত বিশ্বে শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক শিক্ষা বা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা আছে। যেমন জাপান, জার্মানি, সাউথ কোরিয়া, কানাডা আরও নানা উন্নত বিশ্বে শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক শিক্ষা হিসেবে কার্যক্রম চালানো হয়। যদি আমাদের আমরা শারীরিকভাবে সুস্থ না থাকি, তাহলে আমরা কোনভাবেই বিকাশ লাভ করতে পারব না। তো প্রাথমিক বিদ্যালয়ে যদি আমরা না জানতে পারি যে শারীরিক শিক্ষা আমাদের কেন প্রয়োজন, শারীরিক শিক্ষা আমরা কেন আমাদের জন্য অতিব জরুরি, এ সম্পর্কে যদি আমাদের জ্ঞানই না থাকে, তাহলে আমরা একটা দেশকে বা জাতিকে উন্নত করতে পারব না। এ কারণে আমাদের শারীরিক শিক্ষা কার্যক্রম প্রাথমিক পর্যায়ে শুরু করা অতিব জরুরি।”

জনপ্রিয়

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ পদ বাতিলের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

প্রকাশিত ০৮:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫