ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে কবি নজরুল কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন আহত Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাবিতে দোয়া অনুষ্ঠান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। রাষ্ট্র পরিচালনায় সকল প্রতিবন্ধকতা কাটিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে দোয়া করা হয়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রাজন মিয়া বলেন, আজ জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন। তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা এ আয়োজন করেছি। একই সাথে আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের রাখাল রাজা শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া করছি।

উল্লেখ্য, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমএইচ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আলিফসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

জনপ্রিয়

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাবিতে দোয়া অনুষ্ঠান

প্রকাশিত ০৭:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫