ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি Logo ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন Logo পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ Logo নির্বাচনের আগে-পরে বিএনপি নিয়ে বাংলাদেশি কূটনীতিকের বিষোদগার Logo দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন Logo সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ Logo শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের Logo বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস Logo প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

কুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন তিনটি বাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার উপহার দেওয়া নতুন তিনটি বাস।

সোমবার (২৬ জানুয়ারি) বাস তিনটি ক্যাম্পাসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ—১১ জুলাই নিয়ে স্মৃতির মিনার’ শীর্ষক স্মরণসভায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এই তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসনের মাধ্যমে বাসগুলো প্রস্তুত করা হয় এবং সবশেষে সোমবার সেগুলো ক্যাম্পাসে পৌঁছায়।

এ বিষয়ে পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, “নতুন তিনটি বাস আজ ক্যাম্পাসে পৌঁছেছে। উপাচার্যের অনুমতিক্রমে আগামীকাল বাসগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এরপরে সিদ্ধান্ত অনুযায়ী বাসগুলো চলাচল শুরু করবে।”

জনপ্রিয়

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি

কুবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন তিনটি বাস

প্রকাশিত ১২:১৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬