ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু ও কয়েকটি হল সংসদের নেতৃবৃন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে তাদের বিএনপিতে বরণ করে নেন।

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতুর সাথে নবাব সলিমুল্লাহ হল, নওয়াব ফয়জুন্নেসা হলসহ কয়েকটি হলের সদস্যরা একযোগে বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগ দিয়ে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি বিএনপিতে যোগদান করলাম। আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনাকে হৃদয়ে ধারণ করি, যে আন্দোলন আমাদের অধিকারবোধ, আত্মমর্যাদা ও জাতিসত্তার ভিত্তি গড়ে দিয়েছে। একই সঙ্গে ২৪-এর গণতান্ত্রিক আন্দোলনের যে চেতনা, ন্যায়, স্বাধীনতা ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, সেই আদর্শকেও আমরা বহন করি। এই দুই ঐতিহাসিক চেতনার আলোকে আমরা একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি।”

“এই লক্ষ্যকে সামনে রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের জন্য কাজ করে যাবো। অন্যায়, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। একটি দায়িত্বশীল রাষ্ট্রব্যবস্থা, মানুষের মৌলিক অধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো “বলে জানান তিনি।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন।

জাকসুর ২৫ পদের মধ্যে ২০ পদেই শিবির-সমর্থিত প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেখানে শীর্ষ পদে (ভিপি) জয়লাভ করে আলোচনায় আসেন আবদুর রশিদ জিতু। আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর

প্রকাশিত ০৮:৫৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬