ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: মেঘনায় আটক ২৪ জেলেকে ২০ দিনের কারাদণ্ড

অপরাধ ডেস্ক: চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৮ জন জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৪ জনকে বিশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই যৌথ অভিযান পরিচালনা করে। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে জেলেদের হেফাজত থেকে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, পনেরো কেজি ইলিশ এবং ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। নৌকাগুলো কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে।

হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, মেঘনায় নিরাপদে ইলিশ ডিম ছাড়ার সুযোগ নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে এবং আগামী ঊনত্রিশ অক্টোবর পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে টাস্কফোর্স।

জনপ্রিয়

হুতি কারা, কী চায় তারা?

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: মেঘনায় আটক ২৪ জেলেকে ২০ দিনের কারাদণ্ড

প্রকাশিত ০৩:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬