ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‎বাঁধন কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের প্রধান উপদেষ্টার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলেন জবি ছাত্রদলের ফয়সাল কামাল Logo কুবিতে আইকিউএসির নবীন বরণ: দ্বিতীয় দিনে বাংলা ও ইংরেজি বিভাগের অংশগ্রহণ Logo ‎জাবিসাসের দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত Logo জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা; নেতৃত্বে রাজীব-নাহিদ Logo হাওরাঞ্চলে স্বল্পমেয়াদি বোরোধান চাষ, আকস্মিক বন্যা থেকে রক্ষা Logo রাবিতে হলের গাছ থেকে লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা Logo গবেষণায় এগিয়ে যাচ্ছে নোবিপ্রবি, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীর্ষে Logo সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন সি১০০আই আনছে রিয়েলমি Logo ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে অফিস সেক্রেটারি পদে বিজয়ী আবজাল হোসাইন

‎জাবিসাসের দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)-এর ২০২৬ সালের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

‎সোমবার (৪ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদ্য সাবেক সভাপতি মেহেদী মামুন নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠান শেষে জাকসু ভবনের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবিসাসের সদ্য সাবেক সভাপতি মেহেদী মামুন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক রাজিব রায়হান।

‎নবনির্বাচিত সভাপতি মাহ আলম সমাপনী বক্তব্যে বলেন, জাবিসাস দীর্ঘ ঐতিহ্যের সংগঠন, যা ১৯৭২ সাল থেকে পথচলা শুরু করেছে। তিনি বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সত্য প্রকাশ করতে হবে। তিনি আরও জানান, সংগঠনের সদস্যদের দক্ষতা উন্নয়নে ইন-হাউস ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে।

‎গেস্ট অব অনারের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, সাংবাদিকদের কাজ হলো- যারা অসুবিধায় আছে তাদের জন্য স্বস্তি তৈরি করা আর যারা অন্যায়ভাবে সুবিধা ভোগ করে তাদের জন্য  অস্বস্তি তৈরি করাই হচ্ছে আসলে সংবাদ মাধ্যমের কাজ। উপাচার্য আরও বলেন, আপনাদের দায়িত্ব হচ্ছে বিগত সরকার যেভাবে পালিয়ে গেছে আর যেন কেউ একই ভুল না করে আপনারা অভিভাবকের দায়িত্বটি পালন করবেন। সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা করার সৎ সাহস থাকতে হবে, তবে দয়া করে সমালোচনার ও কুৎসার মধ্যে পার্থক্যটা করতে জানতে হবে।

‎প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা যায়, জবাবদিহির মধ্যে থাকা যায়, ততই একটি গণতান্ত্রিক সরকারের পথ চলা অনেক বেশি সঠিক ও পরিষ্কার হয়। আর এই জবাবদিহির প্রধান মাধ্যম হচ্ছে একটি স্বাধীন গণমাধ্যম। তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং এর মাধ্যমে একমাত্র উপকৃত হয় জনগণ। রাষ্ট্রের মালিকও কিন্তু জনগণ। গণমাধ্যমের পেশা চর্চা করার ক্ষেত্রে মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং যুক্তির পক্ষে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি, তা বাদ দিলে তো আর গণমাধ্যম থাকে না। নীতিনিষ্ঠ এবং দেশপ্রেম নির্ভর এই পেশাকে তার মূল্যবোধের জায়গায় স্থির রাখতে চাইলে বিদ্যমান চ্যালেঞ্জগুলিকে চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে মোকাবিলা করতে হবে। আমি মনে করি তরুণ সাংবাদিকদের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতা আরও অনেক বেশি ধারালো হবে এবং তোমরা নিষ্ঠার সাথে এই পেশার মান রক্ষা করবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।
‎এছাড়াও অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

‎বাঁধন কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের প্রধান উপদেষ্টার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

‎জাবিসাসের দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬