ঢাকা ১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম Logo জুলাই শহিদদের স্মরণে কবি নজরুল কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন Logo চরভদ্রাসনে সংসদ সদস্য বাবুলের উপস্থিতিতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল সাদাত Logo রুমমেটকে মারধরের অভিযোগে পাবিপ্রবিতে ছাত্রদল কর্মী বহিষ্কার Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, আহত অন্তত ১৫ Logo সাইবার বুলিং বিতর্কে জাককানইবি সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত ঘোঘণা প্রশাসনের Logo দক্ষ ও আন্তর্জাতিক মানের ‘কোয়ালিটি গ্রাজুয়েট’ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই- বাকৃবি উপাচার্য  Logo গোবিপ্রবি শিক্ষার্থীদের কর্মসংস্থানে ডেনিম্যাক লিমিটেডের সঙ্গে চুক্তি Logo নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত নোবিপ্রবি ক্যাম্পাস

কুবিতে ছয় অনুষদে নতুন ডিন নিয়োগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয়টি অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের ডিনগণের নিয়োগের মেয়াদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ (সংশোধিত আইন-২০১৩) অনুযায়ী শেষ হওয়ায় এবং গত ৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভায় ডিন নিয়োগের বিষয়ে গৃহীত সিদ্ধান্তক্রমে আইন বিশেষজ্ঞের মতামত না আসা পর্যন্ত নিম্নে বর্ণিত অধ্যাপকগণকে ডিন হিসেবে দায়িত্ব প্রদানের জন্য কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করেছেন।

দায়িত্বপ্রাপ্ত ডিনরা হলেন -আইন অনুষদের ডিন হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান এবং প্রকৌশল অনুষদের ডিন হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. তৌফায়েল আহমেদ।

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “সিন্ডিকেটে ডিন নিয়োগের বিষয়ে আইন বিশেষজ্ঞের মতামত না আসায়, মতামত না পাওয়া পর্যন্ত এ নিয়োগ দেওয়া হয়েছে। মতামত এলে পুনরায় আইন অনুযায়ী দুই বছরের জন্য ডিন নিয়োগ দেওয়া হবে।”

জনপ্রিয়

কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম

কুবিতে ছয় অনুষদে নতুন ডিন নিয়োগ

প্রকাশিত ০১:২৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬