ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

কুবি সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. বেলাল হুসাইন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন।

বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার
মোঃ দলিলুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মোঃ বেলাল হোসাইন সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি হওয়ায় তাঁকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩ এর ধারা ২৪(৩) মোতাবেক উক্ত বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল হাসানের পরিবর্তে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

জানা যায়, এর আগে ড. বেলাল হুসাইন বিভাগটিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। নতুন বিভাগীয় প্রধানের দায়িত্ব অফিস আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

সদ্য দায়িত্বপ্রাপ্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. বেলাল হুসাইন বলেন,
‘আলহামদুলিল্লাহ। প্রথমেই আমি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। এটি আমার দ্বিতীয়বারের মতো বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ। এর আগেও আমি এ বিভাগে প্রায় তিন বছর সফলভাবে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছি। এটি একটি গুরুদায়িত্ব। বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে বিভাগকে আরও এগিয়ে নিতে চাই। এ ব্যাপারে আমি সবার সহযোগিতা কামনা করছি।’

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

কুবি সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. বেলাল হুসাইন

প্রকাশিত ০৯:২৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬