ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ Logo থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি Logo ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন Logo পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ Logo নির্বাচনের আগে-পরে বিএনপি নিয়ে বাংলাদেশি কূটনীতিকের বিষোদগার Logo দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন Logo সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে রমজানে কোকা-কোলার বিশেষ উদ্যোগ Logo শহর পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান ডিএনসিসি প্রশাসকের Logo বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস

কুবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৭৮.১৩ শতাংশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ৭৮ দশমিক ১৩ শতাংশ।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত কুমিল্লা ও রাজশাহী অঞ্চলে মোট ১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বি ইউনিটে ৩৭,৬১৪ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৯,৩৮৬ জন শিক্ষার্থী। যা শতাংশের হিসেবে ৭৮ দশমিক ১৩ শতাংশ। বাকি ৮,২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি যা, মোট পরীক্ষার্থীর ২১ দশমিক ৮৭ শতাংশ।

আরও জানা যায়, এবার কুমিল্লা এবং রাজশাহী দুই কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৪,৯৯১ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১৯,১০৭ জন এবং রাজশাহী কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১২,৬২৩ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১০,২৮২জন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ বি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ৭৮ দশমিক ১৩ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৩৭,৬১৪ জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৯,৩৮৬ জন।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘ গতবারের মতো এবারও আমরা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। এবার কুমিল্লা এবং রাজশাহী দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আমরা সুষ্ঠুভাবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।’

জনপ্রিয়

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

কুবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৭৮.১৩ শতাংশ

প্রকাশিত ০৭:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬