ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পিআরএবির সভাপতি ইয়াহিয়া, সম্পাদক নজরুল Logo লংমার্চ বাদ দিয়ে সংবিধান সংস্কারে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo ‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার’ পেলেন আনোয়ার-মাসুম Logo ‘যদি ছেলেপুলে পাঠাতে হয় ৫০ লাখের জায়গায় এক কোটি হবে’ Logo জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মধ্যরাত থেকে Logo আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থি Logo বিপর্যয় সামাল দিয়ে সেঞ্চুরি মিঠুন ও সোহানের Logo ইরানে ৪ নভেম্বর নাগাদ সম্ভাব্য হামলার বিষয়ে উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র Logo বাড়িতে ডিজে পার্টি, পুলিশের অভিযান, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত Logo দাদন ব্যাবসায়ীর ফাঁদে সর্বশান্ত শতাধিক পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

সন্ধ্যা ৬টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

কৃষি ও পরিবেশ ডেস্ক: ঢাকাসহ দেশের ছয়টি অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৩০ অক্টোবর সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এই সময় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নির্দিষ্ট ওই সময়সীমার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী দিন অর্থাৎ ৩১ অক্টোবর সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওইদিনও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রায় কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় থাকা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমান্বয়ে দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে এগিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

জনপ্রিয়

পিআরএবির সভাপতি ইয়াহিয়া, সম্পাদক নজরুল

সন্ধ্যা ৬টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

প্রকাশিত ০২:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬